থাইল্যান্ড শুনলেই মাথায় প্রথমেই কি কথাটা আসে? আমার তো আসে থাই মাসাজের কথা 🙊 না সিরিয়াসলি, থাইল্যান্ডের ইকোনোমি দাঁড়িয়ে আছে এই থাই মাসাজের উপর একটা দেশ যে টিপাটিপির মত একটা বিষয়কে প্রফেশনালি নিয়ে তাদের ইকোনমি উঠাতে পারে, তার পারফেক্ট এক্সাম্পল একমাত্র থাইল্যান্ড আমি ১/২ বার নিয়ে দেখেছি তারা এই কাজটাকে যে কি প্রফেশনালি করে, বলার মত না আমি একজনকে জিজ্ঞেসও করেছি, “অনুভূতি কেমন?” সে বলল ‘আমরা কাজ শুরু করার আগে ভেবে নেই সে আমার বাচ্চা... বাচ্চাকে ঠিক যেভাবে আলতো করে আদর বা ট্রিটমেন্ট দিতে হয়, আমরাও সেভাবে করি’ আমি বাচ্চার মত শুয়ে রইলাম... সে তার কেয়ারমতি দেখালো আমাদের দেশের ‘মাথা বানানো’ বিষয়টা এখনও আমরা ব্র্যান্ডিং করতে পারিনি... এটা একটা বড় আফসোস অথচ, এই দেশের সেলুনগুলোতে কি চমৎকার ভাবেই না মাথা বানাতে পারে টাইপ কিছু মানুষ আছে আমাদের উচিত বিদেশীদের কাছে দেশকে এভাবে তুলে ধরা, ‘বাংলাদেশে গেছো? হেড মাসাজ নাওনি? বলো কি? তোমার তো লাইফ বৃথা’ আমার ছোটবেলার ইচ্ছে ছিল যখন অনেকক বড়লোক হবো, তখন আমার বাসার পাশের তেজকুনিপারা ড্যাশিং সেলুনের মুনির ভাইকে চাকরি দিবো তা...