থাইল্যান্ড শুনলেই মাথায় প্রথমেই কি কথাটা আসে?
আমার তো আসে থাই মাসাজের কথা 🙊
না সিরিয়াসলি, থাইল্যান্ডের ইকোনোমি দাঁড়িয়ে আছে এই থাই মাসাজের উপর
একটা দেশ যে টিপাটিপির মত একটা বিষয়কে প্রফেশনালি নিয়ে তাদের ইকোনমি উঠাতে পারে, তার পারফেক্ট এক্সাম্পল একমাত্র থাইল্যান্ড
আমি ১/২ বার নিয়ে দেখেছি তারা এই কাজটাকে যে কি প্রফেশনালি করে, বলার মত না
আমি একজনকে জিজ্ঞেসও করেছি, “অনুভূতি কেমন?”
সে বলল ‘আমরা কাজ শুরু করার আগে ভেবে নেই সে আমার বাচ্চা... বাচ্চাকে ঠিক যেভাবে আলতো করে আদর বা ট্রিটমেন্ট দিতে হয়, আমরাও সেভাবে করি’
আমি বাচ্চার মত শুয়ে রইলাম... সে তার কেয়ারমতি দেখালো
আমাদের দেশের ‘মাথা বানানো’ বিষয়টা এখনও আমরা ব্র্যান্ডিং করতে পারিনি... এটা একটা বড় আফসোস
অথচ, এই দেশের সেলুনগুলোতে কি চমৎকার ভাবেই না মাথা বানাতে পারে টাইপ কিছু মানুষ আছে
আমাদের উচিত বিদেশীদের কাছে দেশকে এভাবে তুলে ধরা, ‘বাংলাদেশে গেছো? হেড মাসাজ নাওনি? বলো কি? তোমার তো লাইফ বৃথা’
আমার ছোটবেলার ইচ্ছে ছিল যখন অনেকক বড়লোক হবো, তখন আমার বাসার পাশের তেজকুনিপারা ড্যাশিং সেলুনের মুনির ভাইকে চাকরি দিবো
তার কাজই হবে আমার মাথা বানিয়ে ঘুম পারয়ে দেয়া
লোকটার আঙুল ছিলো অক্টপাসের মত মসৃণ... যেভাবে মাথা বানাতো, কি বলব
মনে হতো বেহেশতে মাথা ঢুকিয়ে দিয়েছি 😑
আমার এখনও মনে আছে, আমার এসএসসি অংক পরীক্ষার আগের দিন বিকাল ৫টার দিকে ‘আম্মা একটু হেঁটে ফ্রেশ বাতাস খেয়ে আসি’ বলে বাসা থেকে ছুটি নিয়ে গেলাম তেজকুনিপারা ড্যাশিং সেলুনে
‘মুমির মামা আধা ঘণ্টা মাথা বানিয়ে দাও তো... বাসায় যেয়ে অংক করতে হবে... আধা ঘণ্টার বেশী না... ওকে?’
উনি মাথা বানানো শুরু করল... আমি গেলাম ঘুমিয়ে
নর্মাল ঘুম না, ধুতুরা বিষ খাওালে মানুষ যেমনে ঘুমায় সেই টাইপের ঘুম
একটু পরে সেলুনের পাশের মসজিদের এহলান শুনে ঘুম ভাংলো... “একটি হারানো বিজ্ঞপ্তি... ত্বক কালো, চোখ কালো, চুলও কালো এবং খাড়া একটি ছেলে এলাকাটা থেকে হারিয়ে গিয়েছে... তার পরনে ছিল বাটিক প্রিন্টের শার্ট... ”
আমি মুখের লালা মুছতে মুছতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি ৯ টা বাজে... আমি সেলুনের চেয়ারে টানা ৪ ঘন্টা ঘুমিয়েছি!!
দৌড় দিয়ে বাসায় গেলাম...
সে আরেক কাহিনী
যা বলছিলাম...আমি শিওর প্রতি মহল্লাতেই এরকম মুনির ভাই ২/৩ টা করে আছে
অথচ আমরা এই প্রফেশনটাকে ন্যাশনাল লেভেলের ব্র্যান্ডিং এর জায়গায় নিয়ে যেতে পারছি না
গতপরশু সেলুনে বসে মাথা বানাচ্ছি আর তখন হুট করে এই লেখাটা মাথায় আসলো
আমি ঘাড় ঘুরিয়ে সেলুনের লোকটাকে বললাম, ‘আপনার অনুভূতি কেমন?’
“কিয়ের অনুভূতি?”
‘না মানে মাথা যে বানাচ্ছেন, কেমন লাগছে আপনার?’
“আমার আবার কেমন লাগবো?”
‘মনে হচ্ছে না আমি আপনার বাচ্চা?’ থিওরিটা দেয়ার আগেই সে মট করে ঘাড়ে মোচড় দিলো
বাহ সাথে সাথে গতরাতে বেকায়দায় ঘুমানোর ব্যাথাটা উধাও
বখশিশও বেশী দেয়া লাগে না এদের... মাঝে মাঝে তো চুল কাটতে গেলে এরা ফ্রিতে মাথা ম্যাসেজ করে দেয়
এদের যদি কিছু মেডিক্যাল নলেজ দিয়ে গ্রুমিং করা যায় এবং এই হেড মাসাজটাকে ইন্টারন্যাশনাল লেভেলে প্রমোট করা যায়... আমি শিওর প্রতি বিদেশী এই দেশে এসে একবার হলেও হেড মাসাজ নিয়ে যাবে
কে কি করল তা জানি না, আমি অন্তত আজ থেকে বিদেশীদের বলা শুরু করব; ‘What bangladesh is famous for?… A lot of things of course but wait, you havent tried the head massage at the local barber's here?! Its heavenly… trust me your life will not be complete without it'

Comments