কথা নেই বার্তা নেই সাদা একটা মাইক্রবাস অফিসে এসে বলছে, ‘উঠেন গাড়িতে’
আমিও মুখ চোখা করে উঠে গেলাম
গাড়ি উড়িয়ে চলছে ডিবি অফিসের দিকে
সবার পকেটে অস্ত্র... সবার হাঁতে ওয়াকিটকি
আমি বিড়বিড় করে বললাম “সবার হাঁতে ওয়াকিটকি থাকার কি দরকার, দলের একজনের কাছে থাকলেই তো হয়... পাশাপাশি সবাই বসে আছেন অথচ সবার হাতেই ওয়াকিটকি... কেমন না বিষয়টা?”
কেউ উত্তর দিলো না
আমি এবার বললাম, “আচ্ছা আমার চোখ যে বাঁধলেন না!”
‘আপনি কথা কম বলেন তা না হলে আপনার মুখ বাঁধতে হবে’
গাড়ি ডিবি অফিসে পার হয়ে ডিএমপি কমিশনারের অফিসে এসে থামল
‘নামেন’
“চোখ বাঁধবেন না? আমি তো দেখে ফেলেছি আমাকে কোথায় আনা হয়েছে”
‘উফফ আপনি আসলেই বেশী কথা বলেন’
পাশ থেকে আরেকজন সাদা পোশাকের পুলিশ বলে উঠল, ‘বেডায় বেশী কথা বলে দেখেই তো এরে উঠায়ে আনা হইসে... হের বেশী কথা বলা ডিএমপি কমিশনার স্যার কাজে লাগাইবো’
... ডিএমপির সেন্ট্রাল কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারে আসার পর আমি মুগ্ধ
আমাকে নিয়ে আসা হয়েছে বাংলাদেশে সদ্য চালু হওয়া ৯৯৯ সার্ভিস কিভাবে কাজ করে তা দেখানোর জন্য
আমি আসলেই মুগ্ধ
সারি সারি চেয়ারে হেড ফোন কানে দিয়ে কিছু ঝকঝকে তরুণ তরুণী বসে আছে
আমি একজনের পাশে যেয়ে বসলাম
সাথে সাথে ফোন আসলো মাদারিপুর থেকে... একজন জানালো তার পাশের বাসায় বাল্য বিবাহ হচ্ছে
৯৯৯ সাথে সাথে সেই জেলার মেজিস্ট্রেট এবং লোকাল থানায় ফোন দিয়ে জানালো বিষয়টা
আধা ঘন্টা পরে শুনি কেইস ডিসমিসড ... ওদের ধরে আনা হয়েছে
পাশের ডেস্কে ভেসে আসল ফোন কক্সবাজার থেকে... কিছু ইউনিভার্সিটির ছেলে মেয়েরা উখিয়ার কাছাকাছি কোথাও নৌকা ভ্রমনে বের হয়েছে। হুট করে তাদের ট্রলার মাঝ সমুদ্রে বন্ধ হয়ে গেছে। তারা ৯৯৯ এ ফোন করে হেল্প চাচ্ছে
সাথে সাথে ডেস্ক থেকে কোস্ট গার্ডের অফিসে ফোন দেয়া হলো... ২০ মিনিট পর শুনি কোস্ট গার্ডের স্পীড বোট তাদের ট্রলারটা খুঁজে পেয়েছে
তারা আমাকে এখানে নিয়ে এনেছে তাদের এই সার্ভিসটা কিভাবে কাজ করে দেখানোর জন্য... এখন আমার আর যেতে ইচ্ছে করছে না এখান থেকে... তারা আমাকে এবার সিরিয়াসলি হাত পা বেঁধেও নিয়ে যেতে পারবে না
এখানে বসে থাকাটা মোটামুটি আমার নেশা হয়ে গেছে
উত্তরা থেকে ফোন আসলো, ‘আব্বা ফিট হয়ে পড়ে গেছে... কিছু একটা করেন’
৯৯৯ তার লকেশান শুনে নিয়ে এ্যাম্বুলেন্স পাঠালো
নারায়ণগঞ্জ থেকে ফোন আসলো, ‘আমার সামনের বস্তিতে আগুন লাগসে কিয়া করতাম?’
৯৯৯ থেকে ফায়ার সার্ভিসের সেন্ট্রাল কমান্ড রুমে জানানো হলো
একটু পরে সেই ‘কিয়া করতাম’ ভাইজানরে ফলো আপের জন্য যখন ফোন দেয়া হলো তখন ফায়ার ব্রিগেডের সাইরেন শোনা যাচ্ছে
সিরিয়াসলি এখানে বসে থাকাটা মোটামুটি আমার নেশা হয়ে গেছে
পুরোটা ঘুরে দেখলাম... এতো মুগ্ধ আমি কোন সরকারী অফিস দেখে আগে হইনি
হাজারো প্রতিকূলতার মাঝে দেশ এগিয়ে যাচ্ছে। যেখানে আজ থেকে ৮০ বছর আগে আমেরিকা ৯১১ সার্ভিস চালু করে বসে আছে সেখানে আমরা আজ কয়েকদিন আগে মাত্র এটা শুরু করলাম
তারপরেও হাজারো প্রতিকূলতা... ১৬ কোটি মানুষের জন্য আছে মাত্র ৪৩৭৫ টা এ্যাম্বুলেন্স
ফায়ার ব্রিগেডের কমলা ড্রেস পরা সুপার হিরোদের নেই কোনও রিস্ক এলাওয়েন্স
তারপরেও আগুন লেগেছে শুনেই ‘আগুন লাগসে অহন কিয়া করতাম?’ লোকদের হেল্প করতে প্রাণপণ দৌড় দিচ্ছে এরা
খারাপ ভালো ভাই সব জায়গাতেই আছে... কোন প্রফেশনে খারাপ নেই?
আদতে কিন্তু 'খারাপ ডাক্তার ...খারাপ ইঞ্জিনিয়ার ... খারাপ সাংবাদিক’ বলে কিন্তু কিছু নেই
... আছে, “খারাপ মানুষ”
এরাই বিভিন্ন প্রফেশনকে কলুষিত করে
কিন্তু আমি আজ অনেকদিন পর এক পাল ভালো মানুষ দেখতে পেলাম এই ৯৯৯ এর ডেস্কে
যারা মুখিয়ে আছে আপনাদের হেল্প করার জন্য
শুরু হোক ৯৯৯ এর পথচলা...
মাথায় রাখবেন, আপনার যে কোন ইমার্জেন্সিতে রাত দিন ২৪ ঘণ্টা আপনাকে হেল্প করতে এবং ‘পুলিশের হয়ে যাওয়া কিছুটা বদনাম ঘুচাতে’ বসে আছে কিছু এক পাল ভালো মানুষ
Comments
Post a Comment